30 C
আবহাওয়া
১:৩১ অপরাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বিজয়ের গ্যারান্টি দিতে পারবো না কাউকে: কাদের

বিজয়ের গ্যারান্টি দিতে পারবো না কাউকে: কাদের

বিজয়ের গ্যারান্টি দিতে পারবো না কাউকে: কাদের

বিএনএ, ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কাউকে বিজয়ের গ্যারান্টি দিতে পারব না, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে।এখন শরিক দলের যত নেতা আছেন, তাদের সবার নির্বাচন করার সুযোগ আছে। তারা যার যার প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারে। কারও ব্যাপারে কোনো বাধা নেই।

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার(১৫ ডিসেম্বর ) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,  আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমারও বিজয়ের গ্যারান্টি নেই। আমাকেও চার জনের সঙ্গে লড়াই করতে হবে। যদি তাদের মধ্যে কেউ জিতে যায়, আমাকে মানতে হবে। এখানে হার-জিতের প্রশ্ন হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে।

জাতীয় পার্টির সঙ্গে সমঝোতার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টি প্রধান বিরোধী দল। তারা তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করবে। ১৪ দলে কিছু নৌকা দেব। এরই মধ্যে আমি ১৪ দলের সমন্বয়ককে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আমরা ৭টির বেশি আসনে ছাড় দিতে পারব না।

জাসদের সভাপতি হাসানুল হক ইনু আরও কিছু আসনে ছাড় চেয়েছেন, বিষয়টি নিয়ে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘শুনেন, আরও অনেক শরিক দল আছে। তাদেরকে তো বোঝাতে হবে। কিন্তু যা হওয়ার হয়েছে। এর বাইরে আমাদের পক্ষে সম্ভব না।’

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম প্রমুখ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের জন্মদিনে নৃশংস হামলা, নিহত ৩২ আজ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু সৌদি বিমানবন্দরে হামলা, নিহত ৩ ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান