32.3 C
আবহাওয়া
৭:২৩ অপরাহ্ণ - জুন ১৬, ২০২৬
Bnanews24.com
Home » তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান মারা গেছেন

তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান মারা গেছেন


বিএনএ, ঢাকা : বিখ্যাত কিশোর গোয়েন্দা সিরিজ ‘তিন গোয়েন্দা’-এর লেখক রকিব হাসান আর নেই। বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

লেখকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মুর, যিনি প্রকাশনীর প্রতিষ্ঠাতা কাজী আনোয়ার হোসেনের ছোট ছেলে কাজী মায়মুর হোসেনের স্ত্রী।

মাসুমা মায়মুর জানান, রকিব হাসান নিয়মিত ডায়ালাইসিস করাতেন। প্রতি সপ্তাহে কয়েকবার তাকে হাসপাতালে নিতে হতো। বুধবারও নিয়মমতো ডায়ালাইসিসের জন্য হাসপাতালে নেওয়া হয়। কিন্তু প্রক্রিয়া চলাকালীন সময়ে হঠাৎ তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়, এবং সেখানেই বিকেল প্রায় ৪টার দিকে তাঁর জীবনাবসান ঘটে।

১৯৫০সালের ১২ ডিসেম্বর রাকিব হাসান কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তবে বাবার চাকরির সুবাদে তার ছোটবেলা কেটেছে ফেনীতে।

রকিব হাসানের লেখকজীবন শুরু হয় সেবা প্রকাশনী থেকেই। প্রথমদিকে তিনি বিশ্বখ্যাত ক্লাসিক বই অনুবাদ করে লেখালেখির জগতে প্রবেশ করেন। পরবর্তীতে টারজান, গোয়েন্দা রাজু, রেজা-সুজা সহ প্রায় চার শতাধিক জনপ্রিয় বই লিখেছেন তিনি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ