26 C
আবহাওয়া
৫:২২ অপরাহ্ণ - মে ১, ২০২৬
Bnanews24.com
Home » ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু


বিএনএ, ঢাকা:সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাঁচজন মারা গেছেন।সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে যে পাঁচজন মারা গেছেন তাদের মধ্যে দুজন বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরে), দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ও একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশসনের বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৭ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৯ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৪ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪ জন রয়েছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ