29 C
আবহাওয়া
১০:২৯ অপরাহ্ণ - মে ৩০, ২০২৬
Bnanews24.com
Home » আওয়ামী লীগ থেকে বহিষ্কার হলেন চিত্ত রঞ্জন দাস

আওয়ামী লীগ থেকে বহিষ্কার হলেন চিত্ত রঞ্জন দাস

আওয়ামী লীগ থেকে বহিষ্কার হলেন চিত্ত রঞ্জন দাস

বিএনএ ঢাকা: সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজধানীর সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন দাসকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। পাশাপাশি কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না, জানতে চেয়ে নোটিশও দেয়া হয়েছে।

বুধবার (১৫ই সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন বলেন, নোটিশের জবাব পাওয়ার পর তার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

সম্প্রতি একজন নারীর সঙ্গে কাউন্সিলর চিত্ত রঞ্জন দাসের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে থানায় গিয়ে চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন ভুক্তভোগী নারী।

ওই ভিডিওতে দেখা যায়, এক তরুণীকে নিজের দিকে ডাকছেন চিত্ত রঞ্জন দাস। ওই তরুণীকে কাছে টেনে বারবার তাকে জড়িয়ে ধরেছেন তিনি। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মুখরোচক আলোচনার তৈরি হয়েছে।

ভিডিওটি প্রসঙ্গে চিত্ত রঞ্জন দাস  বলেন, এটি মূলত একটি নাটকের সংলাপ। তার এলাকার বরদেশ্বরী মন্দিরে চিত্রায়িত। ভিডিওটি খেয়াল করলেই বুঝা যাবে।

পাশাপাশি আপত্তিকর ভিডিওকে এডিট করা দাবি করে এই ঘটনার জন্য সবুজবাগ থানা আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক কাউন্সিলর আশ্রাফুজ্জামান ফরিদকে দায়ী করেছেন তিনি।

ফেসবুকে চিত্ত রঞ্জন দাস লিখেছেন, বর্তমানে যে ঘটনাটিকে কেন্দ্র করে তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করতে চাইছেন তারা।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি: দুই আঞ্চলিক নির্বাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর