27.5 C
আবহাওয়া
১০:৫৫ অপরাহ্ণ - জুলাই ৩১, ২০২৬
Bnanews24.com
Home » গ্যাস সংকট থাকবে আরও ২ সপ্তাহ

গ্যাস সংকট থাকবে আরও ২ সপ্তাহ


বিএনএ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের একটি গত ২১ জুলাই অগ্নিকাণ্ড ও কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যায়। ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এক সপ্তাহ ধরে চলছে গ্যাসের সংকট।

গ্যাসের স্বল্পচাপ ও সরবরাহ ঘাটতির কারণে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অনেক বাসায় দিনের বেশির ভাগ সময় রান্নার চুলায় আগুন জ্বলছে না, শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, বিদ্যুৎ উৎপাদন কমে বাড়ছে লোডশেডিং। অন্যদিকে সিএনজি ফিলিং স্টেশনগুলোয় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন চালকরা।

পেট্রোবাংলা এবং রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) জানিয়েছে, যুক্তরাজ্য, রোমানিয়া ও সিঙ্গাপুর থেকে আসা বিদেশি বিশেষজ্ঞ দল স্থানীয় কারিগরি দলের সঙ্গে মিলে এর মেরামত কাজ শুরু করেছে। টার্মিনালের দুটি বয়লারের মধ্যে আগুনে একটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে সরকারের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গ্যাস সংকট থাকবে আরও ২ সপ্তাহ। আগস্টের প্রথম সপ্তাহে এই সংকট কিছুটা কমতে শুরু করবে এবং এর পরের সপ্তাহের শেষের দিকে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে পারে। ততদিন পর্যন্ত সাধারণ মানুষ ও শিল্প খাতকে এই সংকটের মধ্যেই চলতে হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই সম্ভাব্য সময়সূচি নিশ্চিত করেছেন।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ