28 C
আবহাওয়া
৪:০৬ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » শেয়ারবাজারে শাহজালাল ইসলামী ব্যাংকের আয় বেড়েছে

শেয়ারবাজারে শাহজালাল ইসলামী ব্যাংকের আয় বেড়েছে

শাহজালাল ইসলামী ব্যাংক

বিএনএ, ঢাকা : শেয়ারবাজারের ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২১) ও ছয় মাসের (জানুয়ারি-জুন, ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৭২ শতাংশ বেড়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।ব্যাংকটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১০ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ০.৪২ টাকা। সেহিসেবে ব্যাংকটির ইপিএস ০.৬৮ টাকা বা ১৬২ শতাংশ বেড়েছে।

অন্যদিকে,ব্যাংকটির চলতি হিসাব বছরের ছয় মাসে সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৭২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা। সে হিসাবে ব্যাংকটির ইপিএস ০.৭২ টাকা বা ৭২ শতাংশ বেড়েছে।২০২১ সালের ৩০ জুন ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৫২ টাকা।

বিএনএ নিউজ/এসবি,ওজি

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি