27 C
আবহাওয়া
১:৩৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » রাঙামাটিতে বজ্রপাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ১

রাঙামাটিতে বজ্রপাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ১

রাঙামাটিতে বজ্রপাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ১

বিএনএ, রাঙামাটি: রাঙামাটির লংগদুতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সময় বজ্রপাতে চার জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বোটচালক নিখোঁজ রয়েছেন। শনিবার (১৫ জুন) বিকালে আটারকছড়া ইউনিয়ন ও কাপ্তাই লেকে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, বিকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সময় বজ্রপাতে আটারকছড়া ইউনিয়নের একজন ও মাইনীমুখ বাজার হতে পোকশাপাড়া বাজারে আসার সময় কাপ্তাই লেকে চলমান একটি ইঞ্জিন চালিত নৌকার উপর আকস্মিক বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- করল্যাছড়ি এলাকার ইব্রাহিমের স্ত্রী রিনা বেগম। অন্যদিকে লংগদুর ভাসান্ন্যদম এলাকার বাচ্চু মিয়া (৩৩), জুয়েল হক (৩৫) ও ওবায়দুর (২৭)। এ ঘটনায় বোটচালক আক্কাস মিয়া (৩৮) কাপ্তাই লেকে পড়ে গিয়ে নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে কাজ চলছে বলে জানা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, বজ্রপাতে চারজনের মৃত্যুর খবর পেয়েছি। একজন নিখোঁজ রয়েছেন তাকে উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ