বিএনএ ডেস্ক: আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সৌজন্য সাক্ষাৎকালে , বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক এখন একটি বিস্তৃত ও বহুমাত্রিক অংশীদারিত্বে পরিণত হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন মাইকেল মিলার ।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ইইউর মধ্যকার দীর্ঘদিনের পারস্পরিক লাভজনক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে বর্তমান সংস্কার উদ্যোগ, অভিবাসন ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন, আইনের শাসন এবং সুশাসনের মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।
এ সময় দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিতে পার্টনারশিপ অ্যান্ড কো-অপারেশন এগ্রিমেন্ট (পিসিএ) স্বাক্ষরের জন্য একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন ব্রাসেলস সফর নিয়েও আলোচনা হয়।
বিএনএ/শাম্মী
![]()

