বিএনএ, ঢাকা: দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের ভরি বেড়ে দুই লাখ ৫০ হাজার টাকায় উঠেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) যার দাম ছিল দুই লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।
সংগঠনটি জানিয়েছে, পিওর গোল্ড স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে।
বিএনএ/ওজি
![]()

