25 C
আবহাওয়া
২:১৫ অপরাহ্ণ - মে ২, ২০২৬
Bnanews24.com
Home » ভারতে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণ, নিহত ১৪

ভারতে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণ, নিহত ১৪


বিএনএ, ডেস্ক : ভারতে মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের শক্তি জেলায় একটি তাপ বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে । এ ছাড়া আহত হয়েছে আরও ২০ জন । মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে এই ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, জেলার সিংহিতারাই গ্রামের বিদ্যুৎকেন্দ্রের একটি বয়লার টিউবে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিস্ফোরণের সময় সেখানে কর্মরত কয়েকজন শ্রমিক ভেতরে আটকা পড়েন।খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের নিকটবর্তী হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে শক্তি থানার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানান, দুপুর ২টার দিকে সিংগিতারাই গ্রামের বেদান্ত লিমিটেডের বিদ্যুৎকেন্দ্রে এই বিস্ফোরণটি ঘটে।

তিনি বলেন, ১৪ জন শ্রমিক নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। পুলিশ ও জেলা প্রশাসনের দল ঘটনাস্থলে রয়েছে। আহতদের শক্তি ও রায়গড়ের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ