26 C
আবহাওয়া
১০:০৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বাঘাইছড়িতে পিকআপ উল্টে নারী নিহত

বাঘাইছড়িতে পিকআপ উল্টে নারী নিহত


বিএনএ, রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ গাড়ি উল্টে জিকু চাকমা নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এসময় আরও ৭ জন আহত হন। সোমবার (১৫ এপ্রিল) বিকালে বাঘাইছড়ির মারিশ্যা-মাঝিপাড়া সীমান্ত সড়কের কচুছড়ি নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খাগড়াছড়ি মহালছড়ির মাইসছড়ি বিহার পাড়া এলাকা হতে পিকআপ করে ২০-২২ জন যাত্রী বাঘাইছড়ির মিলনপুর ভাবনা কুঠির বিহারে ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করে। অনুষ্ঠান শেষে বিকাল ৫ টায় তারা মহালছড়ির উদ্দেশ্যে রওনা দেন। ফেরার পথে কচুছড়ি নামক এলাকায় এসে পিকআপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) দৌস মোহাম্মদ বলেন, সীমান্ত সড়কের কচুছড়ি নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে একজন নিহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে খাগড়াছড়িতে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ