18 C
আবহাওয়া
৯:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১৫ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১৫ জনের মৃত্যু

কলম্বিয়ায় ভূমিধসে নিহত ৩৩

বিশ্ব ডেস্ক: ইন্দোনেশিয়ার একটি পাহাড়ি অঞ্চলে ভূমিধসে অন্তত ১৫ জনের মৃত্যু এবং দুজন নিখোঁজ রয়েছেন। ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সময় শনিবার (১৩ এপ্রিল) রাতে দেশটির সুলাওয়েসি দ্বীপের তানা তরাজায় এ ঘটনা ঘটে।

আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, তানা তরাজা ও এর আশপাশের এলাকায় সপ্তাহজুড়ে ভারী বৃষ্টিপাতের কারণে এ ভূমিধস ঘটে। ভূমিধসে দুটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে ও চারটি ঘর বিধ্বস্ত হয়েছে।

স্থানীয় দুর্যোগ কর্মকর্তারা জানান, বৈরী আবহাওয়া ও রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষতি হওয়ায় উদ্ধারকাজ চালানো কঠিন হয়ে যাচ্ছে। এমনটি এলাকাটি পাহাড়ি হওয়ায় উদ্ধারকারীদেরও সেখানে পৌঁছানো কষ্টকর হয়ে যাচ্ছে। তারপরেও জীবিত মানুষের সন্ধানে উদ্ধারকারীরা বিশেষ পদ্ধতিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় চলতি বছরের জানুয়ারি থেকেই বর্ষা মৌসুম শুরু হয়েছে। বর্ষাকালে দেশটির বিভিন্ন অঞ্চল ভূমিধস প্রবণ হয়ে উঠে এবং ভারী বৃষ্টির ফলে কিছু এলাকায় বন্যা দেখা দেয়। মার্চ মাসে দেশটির সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধসে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু