31 C
আবহাওয়া
৩:২২ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকা দক্ষিণ সাবেক যুবদল সভাপতি মনজু রিমান্ডে

ঢাকা দক্ষিণ সাবেক যুবদল সভাপতি মনজু রিমান্ডে

ঢাকা দক্ষিণ সাবেক যুবদল সভাপতি মনজু কারাগারে

বিএনএ, ঢাকা (আদালত প্রতিবেদক): জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রফিকুল আলম মজনুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) তাকে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে হাজির করে পুলিশ।এসময় হামলার ঘটনায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।

অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে গত ৪ মার্চ মৎস ভবন এলাকা থেকে যুবদলের ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

উল্লেখ্য,গত ২৮ ফেব্রুয়ারি ছাত্রদলের নেতাকর্মীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি সমাবেশ করেন। ওইদিন সমাবেশ থেকে নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে, ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় পুলিশের ওপর হামলা, হত্যাচেষ্টা ও ভাঙচুর চালানোর অভিযোগ তুলে পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করে। মামলায় এজাহারনামীয় ৪৭ জন নেতাকর্মী ও অজ্ঞাতপরিচয় ২০০/২৫০ জনকে আসামি করা হয়েছে।এখন পর্যন্ত মামলায় ১৯ জনকে গ্রেফতার দেখনো হয়েছে।

বিএনএ নিউজ/সাহিদুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই' সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬৫