28 C
আবহাওয়া
৩:১৭ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৬
Bnanews24.com
Home » ৩২ আসনে ভোট পুনর্গণনার দাবি ১১ দলীয় জোটের

৩২ আসনে ভোট পুনর্গণনার দাবি ১১ দলীয় জোটের


বিএনএ, ঢাকা: রোববার(১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে ৩২টি সংসদীয় আসনে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছে ১১ দলীয় জোট।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন, চলমান নির্বাচনের সময় গুরুতর অনিয়মের নানা ঘটনা লক্ষ্য করা গেছে। নির্বাচনে অবৈধ অস্ত্র, কালো টাকা, হুমকি-ধমকি এবং জাল ভোটের মতো সমস্যা ঘটেছে।

হামিদুর রহমান আযাদ বলেন, আমরা নির্বাচন প্রক্রিয়ায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রমাণ পেয়েছি। কিছু কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে সিল মারার অভিযোগ রয়েছে। বারবার কমিশনকে জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।

ভোটের হার নিয়েও প্রশ্ন তোলেন ১১ দলীয় জোটের এই নেতা। তিনি বলেন, নির্বাচন শেষ হয়েছে বিকেল সাড়ে চারটায়। কিন্তু কিছু কেন্দ্রে ভোট শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই এক ধরনের ভোটের হার দেখা গেছে। আবার ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই কেন্দ্রগুলোতে অস্বাভাবিক হারে ভোট পড়ার তথ্য দেখা যায়।

১১ দলীয় জোটের পক্ষ থেকে এসব অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ৩২টি আসনে পুনগণনা এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের চার নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ১১ দলীয় জোটের পক্ষে বিভিন্ন দলের নেতৃত্ববৃন্দ সেখানে ছিলেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ