28 C
আবহাওয়া
৩:১৭ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৬
Bnanews24.com
Home » `আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি’

`আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি’


বিএনএ, ঢাকা: ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লেখেন, ‘আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা।’

এর আগে, শনিবার রাতে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তাব দিয়েছেন।

পোস্টে শিশির মনির লেখেন, ‘আমরা ছায়া মন্ত্রিপরিষদ গঠন করব ইনশা আল্লাহ।’

বিএনএ/ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ