28 C
আবহাওয়া
৪:৪৬ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৬
Bnanews24.com
Home » আজ কবি আল মাহমুদের মৃত্যুবার্ষিকী

আজ কবি আল মাহমুদের মৃত্যুবার্ষিকী


বিএনএ ডেস্ক: আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ এর মৃত্যুবার্ষিকী । দ্রোহ, প্রেম, প্রকৃতি ও প্রার্থনার কবি আল মাহমুদের কবিতা বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তর হয়ে রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থান, জাতির আত্মপরিচয়ের বিপ্লবী পথ পরিক্রমায় মুক্তিকামী গণমানুষকে প্রেরণা জুগিয়েছে।

তিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিক, চেতনা ও বাকভঙ্গিতে সমৃদ্ধ করেছেন। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে সক্রিয় ছিলেন তিনি।

আজ বাংলা একাডেমীর আল মাহমুদ কর্নারে বিকেল ৪ টায় কবির মৃত্যুবার্ষিকীতে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কবির ভক্ত-অনুরাগীরা অংশ নেবেন।কবির জীবন ও কর্মের ওপর আলোচনা ছাড়াও আবৃত্তি এবং সঙ্গীত পরিবেশন করবেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য , ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি কবি আল মাহমুদ ইন্তেকাল করেন।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ