26 C
আবহাওয়া
৩:২১ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » ভূমিকম্পে কাঁপল রোমানিয়া

ভূমিকম্পে কাঁপল রোমানিয়া

ভূমিকম্প

বিএনএ, বিশ্বডেস্ক: ইউরোপের দেশ রোমানিয়ায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুলগেরিয়া ও সার্বিয়ার মতো প্রতিবেশী দেশগুলোতে এর আঘাত অনুভূত হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভূমিকম্পটি হয়।

ইউরোপ ও ভূমধ্যসাগরীয় ভূমিকম্প পর্যালোচনা কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য নিশ্চিত করেছে। রোমানিয়ার দ্রোবেতা-তুরনু সেভেরিনের ৫৬ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। এর গভীরতা ছিল ৪০ কিলোমিটার (২৮ দশমিক ৪৫ মাইল)।

রোমানিয়ায় এমন সময়ে ভূমিকম্প হলো যখন ইউরোপের আরেক দেশ তুরস্ক ভূমিকম্পের ভয়াবহতার মধ্যে আছে।

৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত নিহত মানুষের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। তাদের মধ্যে বেশিরভাগ তুরস্কের বাসিন্দা। দেশটির সরকার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১০টি অঞ্চলে তিন মাসের জরুরি অবস্থা জারি করেছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে আফগানিস্তানেও ভূমিকম্প অনুভূত হয়। ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তথ্যানুযায়ী, ৩৬ সেকেন্ড ধরে চলা এ ভূমিকম্পের কেন্দ্র ছিল আফগানিস্তানের ফায়জাবাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, মাটি থেকে ১৩৫ কিলোমিটার গভীরে। ফায়জাবাদের ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। এ সময় ফায়জাবাদ ছাড়াও দেশটির দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূকম্পন অনুভূত হয়।

উল্লেখ্য, ১৯৭৭ সালে রোমানিয়া ভয়াবহ ভূমিকম্পে এক হাজার ৫৭০ জন মারা যায় এবং ১১ হাজারের বেশি লোক আহত হয়।

বিএনএ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নাহিদের জামিন নাকচ