বিএনএ,ডেস্ক : সাময়িক বন্ধ রাখার পর আবারও আকাশসীমা খুলে দিয়েছে ইরান। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, এখন বিমানগুলোকে তেহরানের দিকে প্রবেশ করতে দেখা যাচ্ছে।
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ইরান সাময়িকভাবে আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইটছাড়া সব ধরনের বিমান চলাচল বন্ধ রেখেছিল। শুধু অনুমোদিত আন্তর্জাতিক আগমন ও প্রস্থান ফ্লাইটকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল।
প্রাথমিক ঘোষণায় জানানো হয়েছিল, ১৫ জানুয়ারি পর্যন্ত তেহরানের আকাশসীমা বন্ধ থাকবে এবং কেবল বেসামরিক কর্তৃপক্ষের পূর্বানুমতি পাওয়া নির্দিষ্ট ফ্লাইটই চলাচল করতে পারবে।
ইরানের অভ্যন্তরীণ ও আঞ্চলিক ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই সিদ্ধান্ত আসে। বর্তমানে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ চলছে এবং এ নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।
বিএনএ/ ওজি
![]()
