19 C
আবহাওয়া
২:২১ পূর্বাহ্ণ - ফেব্রুয়ারি ১০, ২০২৬
Bnanews24.com
Home » আকাশসীমা বন্ধ করল ইরান

আকাশসীমা বন্ধ করল ইরান


বিএনএ, বিশ্বডেস্ক : নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ইরান।দেশটির ভেতরে চলমান সরকারবিরোধী বিক্ষোভ এবং আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পূর্বানুমতি ছাড়া সব ধরনের ফ্লাইট নিষিদ্ধ থাকবে। তবে আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইটের আগমন ও প্রস্থান সীমিত আকারে অনুমোদিত থাকবে।

বৃহস্পতিবার ভোরে প্রকাশিত এক সরকারি এভিয়েশন নোটিশে এসব তথ্য জানা যায়।

‘নোটিস টু এয়ার মিশনস’ অনুযায়ী, তেহরানের আকাশসীমা ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। এ সময়ে শুধুমাত্র ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদনপ্রাপ্ত আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করতে পারবে। এই নিষেধাজ্ঞা ইরানে প্রবেশ ও ইরান থেকে বের হওয়া সব ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অভ্যন্তরীণ ও অন্যান্য সব ধরনের বিমান চলাচল সম্পূর্ণভাবে স্থগিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ