22 C
আবহাওয়া
১২:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » রাষ্ট্রপতির সাথে মন্ত্রিপরিষদ সচিবের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সাথে মন্ত্রিপরিষদ সচিবের সৌজন্য সাক্ষাৎ


বিএনএ, ঢাকা : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন। রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ পাওয়ায় মো: মাহবুব হোসেনকে অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে নতুন মন্ত্রিপরিষদ সচিব তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক-নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপ্রধান নতুন মন্ত্রিপরিষদ সচিবের সাফল্য কামনা করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়াা, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম  এবং সচিব (সংযুক্ত)  মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু