33 C
আবহাওয়া
৯:৪৬ অপরাহ্ণ - মে ১৬, ২০২৬
Bnanews24.com
Home » শীতার্তদের পাশে দাঁড়ালেন স্বাধীন চেতনার প্রজন্ম ফাউন্ডেশন

শীতার্তদের পাশে দাঁড়ালেন স্বাধীন চেতনার প্রজন্ম ফাউন্ডেশন

শীতার্তদের পাশে দাঁড়ালেন স্বাধীন চেতনার প্রজন্ম ফাউন্ডেশন

বিএনএ, আনোয়ারা : শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়ালেন “স্বাধীন চেতনার প্রজন্ম ফাউন্ডেশন” নামের আনোয়ারা উপজেলার বৃহত্তর একটি সামাজিক সংগঠন। রোববার (১৫ জানুয়ারি) উপজেলা পরিষদে শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তৌহিদুল হক চৌধুরী। এসময় সংগঠনের সভাপতি সাংবাদিক ফরহাদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাংবাদিক জাহিদ হাসান হৃদয়ের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক একুশে সংবাদের সহযোগী সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা সাংবাদিক এম এ ছবুর, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আরিফুল ইসলাম চৌধুরী, সংগঠনের পরিচালনা কমিটির সদস্য আলাউদ্দিন খান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক তারেকুল ইসলাম, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক রিয়াদ হোসেন প্রমুখ।

বিএনএ/ নাবিদ, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ! জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে - তথ্যমন্ত্রী