26 C
আবহাওয়া
১০:০২ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » মিডিয়ার জায়গা দখলে নিতে চান প্রিয়াঙ্কা

মিডিয়ার জায়গা দখলে নিতে চান প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক: এই সময়ের জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী প্রিয়াংকা জামান। ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল শোবিজ অঙ্গনে কাজ করবেন। তাই শুরু করেন বাফাতে নাচ শেখা। তিনি শুধু নাচের ভেতর সীমাবদ্ধ হননি। মিডিয়ার সব স্থানে জায়গা করে নিতে চান তিনি। ধীরে ধীরে সেই আশা পূরণও হয়েছে। বিজ্ঞাপন দিয়ে শুরু হয় এই যাত্রা।

প্রথমে মার্কুইজ পানির পাম্প, তারপর ফেমাস টিভি, প্রাণ আরএফএল গ্লাস ও মাদুলি জুয়েলার্সের বিজ্ঞাপন প্রচারের পর প্রচুর দর্শক সাড়া পান। তার নান্দনিক অভিনয়ে অল্প সময়েই পেয়েছেন সুখ্যাতি। এছাড়াও গ্রামীণফোনের বিলবোর্ড, আড়ংয়ের বিলবোর্ড ও ভেজলিন লোশনের বিলবোর্ডের মডেল হয়েছেন একাধিকবার। বাকি ছিল নাটক।

সেটিও তিনি করেছেন। ধারাবাহিক নাটক আজিজ মার্কেটে অভিনয় করে বেশ সাড়া ফেলে দেন। প্রিয়াঙ্কা কাজের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন বাংলার সঙ্গীত পারফরমেন্স অ্যাওয়ার্ড এবং নাচের জন্য পান সাঁকো ও আনন্দ বিনোদন অ্যাওয়ার্ড। বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ছায়াছন্দ উপস্থাপনার মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন সম্ভাবনাময়ী এ মডেল।

তিনি বলেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেনো আরো ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি। মিডয়ায় বাকি জায়গাগুলো নিজের দক্ষতা দিয়ে দখলে রাখতে চাই।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ