21 C
আবহাওয়া
৩:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » দাগনভূঞায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

দাগনভূঞায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

দাগনভূঞায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

বিএনএ, ফেনী: ফেনীর দাগনভূঞায় উপজেলায় পারুল আক্তার (৫০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর বারাহীগুনি পাটোয়ারী বাড়ীতে এ ঘটনা ঘটে।

নিহত পারুল আক্তার ওই বাড়ির প্রবাসী আতাউর রহমানের স্ত্রী ও জায়লস্কর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আবদুল মতিন চৌধুরীর ছোট বোন।

আবদুল মতিন চৌধুরী জানান, নিহতের স্বামী ও বড় ছেলে প্রবাসে থাকেন। তিন সন্তানের মধ্যে ছোট ছেলে ফেনী শহরে যান। পুত্রবধূ বাপের বাড়িতে বেড়াতে গেছে। বাড়িতে তিনি একাই ছিলেন। ঘটনার দিন দিবাগত রাত ১০টার পর নিহতের একমাত্র মেয়ে স্বামীর বাড়ী থেকে মাকে বার বার মোবাইলে কল দিয়ে মায়ের সাড়া না পেয়ে পিতার বাড়িতে ছুটে এসে ঘরের দরজা খোলা পায় এবং ভেতরে ঢুকে মায়ের গলায় কাপড় প্যাঁচানো মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় থানায় পুলিশকে বিষয়টি জানানো হয়।

দাগনভূঞা থানার ওসি আবদুল হাসিম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে হাজির হয়েছেন। তবে, রাত সাড়ে ১১টা পর্যন্ত কারা কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানাতে পারেননি।

ফেনীর পুলিশ সুপার মো. জাকির হাসান ঘটনাস্থলে ছুটে যান।

এসময় তিনি বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি পুলিশ অত্যান্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। একই সাথে খুব শীঘ্রই এর ক্লু উদঘাটনে প্রয়োজনীয় সকল প্রদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

বিএনএনিউজ/ এবিএম নিজাম উদ্দিন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু