30 C
আবহাওয়া
১০:৩৯ অপরাহ্ণ - অক্টোবর ১৬, ২০২৬
Bnanews24.com
Home » বৃহস্পতিবার থেকে হতে পারে বৃষ্টি

বৃহস্পতিবার থেকে হতে পারে বৃষ্টি

আবহাওয়া অধিদফতর ঢাকা

বিএনএ, ঢাকা : দক্ষিণ বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ দেখা দিয়েছে। যা বৃহস্পতিবার গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে সারা দেশে ভারী বৃষ্টি হতে পারে। আর এতে নভেম্বরের শেষের দিকে নামতে পারে শীত।

অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, এখন পর্যন্ত আমাদের বিভিন্ন মডেল আউটপুট অ্যানালাইসিসে যেটা দেখা যাচ্ছে, সুস্পষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপ হওয়ার সম্ভাবনা আছে। আমরা এখন পর্যন্ত যেটুকু বলতে পারি, এটি বাংলাদেশ উপকূলের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। নিম্নচাপের প্রভাবে সারা দেশে ভারী বৃষ্টি হতে পারে। আগামী ২০ নভেম্বরের পর শীত পড়তে পারে সারা দেশে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, বঙ্গোসাগরে সৃষ্ট নিম্নচাপটি যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তবে এর নাম হবে ‘মিধলি’।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের