বিএনএ, ঢাকা : আশুলিয়ার নরসিংহপুর এলাকায় বাড়াবাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে ছয় বছরের কন্যা ও স্ত্রীর মরদেহ পড়েছিল বিছানায় আর স্বামীর দেহ ছিল ঝুলন্ত অবস্থায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা কন্যা ও স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর এলাকার আবুল হোসেন দেওয়ানের বাড়ির ৯ তলার একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- বগুড়ার ধুনট থানার নলডাঙ্গা গ্রামের রুবেল আহমেদ (৩৫), তার স্ত্রী সোনিয়া আক্তার বগুড়ার বড়িতলি এলাকার বাসিন্দা ও মেয়ে তাদের ৫ বছরের কন্যা সন্তান জামিলা।
স্থানীয়রা বলেন, সোনিয়া বেগম তার স্বামী সন্তান নিয়ে ওই বাড়ির ৯ তলায় ভাড়া থাকতেন। আজ বিকেলে ওই বাসায় কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে ওই কক্ষের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে কি কারণে স্ত্রী সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।
আশুলিয়া থানার এসআই মজিবুর রহমান বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে এসে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে একজনকে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

