বিএনএ, ঢাকা:যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদিদের জেলখাটার সময় ৩০ বছর থেকে কমছে। নারীদের ক্ষেত্রে ২০ বছর এবং পুরুষদের ক্ষেত্রে আরও কিছুটা বেশি হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।
উপদেষ্টা বলেন, কারাগারে অনেক সমস্যা আছে, এটা সংস্কারেরও দরকার। বন্দিদের মধ্যে যাদের অনেক বয়স হয়ে গেছে, বিভিন্ন রোগে আক্রান্ত, তাদের ওষুধের জন্য বাজেটেরও বেশি দরকার হয়। আমরা চাচ্ছিলাম লাইফটাইম তো ৩০ বছর, সেটা কমিয়ে কত করা যায়, যুক্তিযুক্ত একটা করে, যারা বয়স্ক হয়ে গেছে তাদের যাতে ছাড়ার ব্যবস্থা করা যায়।
উপদেষ্টা বলেন, আমরা এখন পর্যন্ত বয়স নির্ধারণ করিনি। আলোচনার ভিত্তিতে মেয়েদের ক্ষেত্রে হয়তো ২০ বছর করে দিতে চাচ্ছি। ছেলেদের ক্ষেত্রে হয়তো আরও একটু বেশি হতে পারে।
বিএনএ/ ওজি
![]()

