বিএনএ, ঢাকা: গাজায় ইসরায়েলের চলমান অভিযান ও হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের শনিবার (১৩ সেপ্টেম্বর) প্রকাশিত বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনের পর থেকে গাজায় মোট ফিলিস্তিনি নিহতের সংখ্যা পৌঁছেছে ৬৪,৮০৩ জনে। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৪,২৬৪ জনে।
গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা বিতরণের চেষ্টা করার সময় ইসরায়েলি সেনাদের গুলিতে পাঁচজন নিহত হয়েছেন এবং ২৬ জনের বেশি আহত হয়েছেন। এতে গাজার মানবিক সহায়তা কার্যক্রম চলাকালীন (২৭ মে থেকে) মৃত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৪৮৪ জনে, আর আহতের সংখ্যা ১৮,১১৭ জনে পৌঁছেছে।
২০২৩ সালের অক্টোবর থেকে অনাহার ও খাদ্য সংকটের কারণে মৃতের সংখ্যা ৪২০ জনে পৌঁছেছে, যাদের মধ্যে ১৪৫ জন শিশু। মার্চের ২ তারিখ থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ গাজার সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে, যার ফলে ফিলিস্তিনিদের দুর্ভোগ আরও তীব্র হয়েছে।
বিএনএ/ ওজি
![]()

