24 C
আবহাওয়া
৮:০২ পূর্বাহ্ণ - মে ২, ২০২৬
Bnanews24.com
Home » জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দেবেন প্রধান উপদেষ্টা

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দেবেন প্রধান উপদেষ্টা


বিএনএ, ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডমুহাম্মদ ইউনূস জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দেবেন।রোববার (১৪ সেপ্টেম্বরবিকেল ৩টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে তিনি বৈঠকে যোগ দেবেন।

এতে জুলাই জাতীয় সনদ২০২৫‘ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

কমিশনের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছেপ্রধান উপদেষ্টা দুপুর ৩টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে উপস্থিত হবেন। সেখানে তাঁর বিকাল ৪টা পর্যন্ত অবস্থান করার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টা সভাকক্ষ ত্যাগ করার পর কমিশনের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা অনুষ্ঠিত হবে।

আলোচনা শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের ব্রিফ করবেন। রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি পরে ব্রিফ করবেন।

 

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ