31 C
আবহাওয়া
১২:৫২ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » আত্মগোপনের ১৩ বছর পর গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

আত্মগোপনের ১৩ বছর পর গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি


বিএনএ, চট্টগ্রাম : নোয়াখালীর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব । বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭, চট্টগ্রাম জানায়, নোয়াখালী কোম্পানীগঞ্জ থানার একটি মামলা মূলে যাবজ্জীবন কারাদ- এবং ৫০ হাজার টাকা অর্থদ-, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ১৩ বছর ধরে পলাতক আসামি সেলিম নগরীর হালিশহর এলাকায় আত্মগোপনে আছে বলে তারা জানতে পারে। এর ভিত্তিতে র‌্যাব-৭ অভিযান পরিচালনা করে দন্ডপ্রাপ্ত আসামি ফেনী সদর ধর্মপুরের এনায়েত আলীর পুত্র সেলিম (৩৭)-কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আসামি জিজ্ঞাসাবাদে বর্ণিত মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে স্ববীকার করে। সে জানায়, গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১৩ বছর যাবৎ চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় বিভিন্ন পরিচয়ে সে আত্মগোপন করে ছিল।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!