31 C
আবহাওয়া
১২:৫২ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » রাঙামাটি সরকারি কলেজে পহেলা বৈশাখ উদযাপন

রাঙামাটি সরকারি কলেজে পহেলা বৈশাখ উদযাপন


বিএনএ, রাঙামাটি: পার্বত্য চট্টগ্রামের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান রাঙামাটি সরকারি কলেজে (রাসক) যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপিত হয়েছে।শুক্রবার( ১৪ এপ্রিল )জাতীয় সংগীত ও নববর্ষ বরণ সংগীত “এসো হে বৈশাখ এসো এসো ” পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

পরে কলেজের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের টিটিসি মোড় প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে সমাবেত হয়। সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ কন্ঠে লোকগীতি, দেশাত্মবোধক গান ও আবৃত্তি পরিবেশন করার পরেই নৃত্য পরিবেশন করে দেশ ও জাতির কল্যান কামনা করা হয়।

এ সময় রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া, উপাধ্যক্ষ প্রফেসর জাহেদা সুলতানা, শিক্ষক পরিষদের সম্পাদক রনজিত বিশ্বাসসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে পহেলা বৈশাখ উপলক্ষ্যে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজিত বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, কুইজ-চিত্রাঙ্গন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলাসমূহ অনুরূপ কর্মসূচি পালন করেন।

বিএনএ/ কাইমুল ইসলাম ছোটন,ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!