31 C
আবহাওয়া
১২:৫২ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » বরমায় বৈশাখী মেলা সম্পন্ন

বরমায় বৈশাখী মেলা সম্পন্ন

বরমায় বৈশাখী মেলা সম্পন্ন

বিএনএ,চন্দনাইশ: চন্দনাইশ উপজেলার  বরমা বৈশাখী মেলা উদযাপন পরিষদের আয়োজনে  বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী  বৈশাখী মেলা সম্পন্ন হয়।

মেলায় প্রধান অতিথি ছিলেন মেলা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা, বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি, সচেতন নাগরিক কমিটি (সনাক/ টিআইবি)- পটিয়ার সাবেক আহবায়ক এডভোকেট কবি শেখর নাথ পিন্টু।

সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এ এইচ এম সৈয়দ হোসেন।
বরমায় বৈশাখী মেলা সম্পন্ন
উদ্বোধক ছিলেন বরমা প্রেসক্লাবের ও মেলার অন্যতম প্রতিষ্ঠাতা সৈয়দ শিবলী ছাদেক কফিল। স্বাগত বক্তব্য দেন মেলা কমিটির চেয়ারম্যান রুবেল দেব।

অনুষ্ঠান পরিচালনা করেন মেলা কমিটির কো-চেয়ারম্যান জ্যোতিষভাষ্কর রাজীব আচার্য্য ও মহাসচিব এডভোকেট রণি কান্তি বড়ুয়া।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দরের ট্রাফিক পরিদর্শক বিকাশ মজুমদার, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মো. দেলোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক সাজেদা সুলতানা, অধ্যাপক রূপন কুমার নাথ, শিক্ষক সমীরণ কুমার দত্ত, মো. নুরুল হোসেন, শিউলী দে, সাংবাদিক মো. আবু তাহের, ইউপি সদস্য ছেনোয়ারা বেগম, নরেশ গাঙ্গুলী, সাংবাদিক মুহাম্মদ এরশাদ, সাংবাদিক শাহনুর দস্তগীর, সাংবাদিক এস এম ফারুক, সাংবাদিক মইনুদ্দীন, সাংবাদিক এস এম জাকির, মাওলানা মুহাম্মদ আজিজুর রহমান, পণ্ডিত কাঞ্চন চক্রবর্তী ও উত্তম বড়ুয়া। প্রতিযোগিতা পরিচালনা করেন শিক্ষক মিন্টু দেব, শিক্ষক অপু কুমার দেব, টিটন দে ও পম্পি দাশ।

বিএনএ/ মোঃ আবু তাহের

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!