বিএনএ, ঢাকা: নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিসহ ইরানের ঊর্ধ্বতন সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সম্পর্কে তথ্য দিলে মার্কিন যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে।
পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট অনুসারে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে যুক্ত ১০ জন কর্মকর্তার তথ্যের জন্য এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। ।
নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবাকে জনসমক্ষে দেখা যায়নি, যদিও তিনি বৃহস্পতিবার তার প্রথম বিবৃতি প্রকাশ করেন। ধারণা করা হচ্ছে, তিনিও ২৮ ফেব্রুয়ারির হামলায় তিনি আহত হয়েছেন।
সর্বোচ্চ নেতা ছাড়া আমেরিকা ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি, গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব, স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি এবং খামেনির অফিসের দুই কর্মকর্তার সম্পর্কে তথ্য চাইছে।
শুক্রবার রয়টার্স কর্তৃক যাচাইকৃত ভিডিওতে লারিজানিকে রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে তেহরানে একটি সমাবেশে উপস্থিত হতে দেখা গেছে, যদিও মার্কিন প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ দাবি করেছেন, ইরানের নেতারা গোপন স্থানে রয়েছেন।
পুরষ্কার ওয়েবসাইটটিতে আইআরজিসি কমান্ডার এবং প্রতিরক্ষা কাউন্সিলের সচিবসহ আরো চারজন কর্মকর্তার তালিকা রয়েছে, তবে তাদের নাম বা ছবি অন্তর্ভুক্ত করা হয়নি।
বিএনএ/ ওজি
![]()

