24 C
আবহাওয়া
৭:০৪ পূর্বাহ্ণ - মে ২, ২০২৬
Bnanews24.com
Home » আবারও কমলো স্বর্ণের দাম

আবারও কমলো স্বর্ণের দাম


বিএনএ ডেস্ক: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে । টানা তৃতীয় দিনের মতো দেশের বাজারে কমলো স্বর্ণের দাম।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ২ হাজার ৬৮৫ টাকা কমিয়ে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ২ হাজার ৫০৮ টাকা কমিয়ে ২ লাখ ৫০ হাজার ৩৬৮ এবং ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণে ২ হাজার ১৫৭ টাকা কমিয়ে ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।

শনিবার (১৪ মার্চ) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সংগঠনটি জানিয়েছে, আজ সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড) ও রুপার দাম কমে যাওয়ায় এ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে শনিবার সকাল সাড়ে ৯টায় এক জরুরি সভা করেছে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং।

স্বর্ণের দামের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে । ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৬৫ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। এছাড়া সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ক্রেতাদের কাছ থেকে আদায় করে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ