28 C
আবহাওয়া
৪:৩১ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৬
Bnanews24.com
Home » আধুনিক বাংলাদেশের রাজনীতিতে শক্তিশালী বিরোধী দল জামায়াত:ডা: শফিকুর রহমান

আধুনিক বাংলাদেশের রাজনীতিতে শক্তিশালী বিরোধী দল জামায়াত:ডা: শফিকুর রহমান


বিএনএ, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করবে জামায়াত। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ কথা বলেন।

জামায়াত আমির লেখেন,এবারের নির্বাচনে ৭৭টি আসন পেয়ে সংসদে দলের উপস্থিতি প্রায় চারগুণ বৃদ্ধি পেয়েছে এবং আধুনিক বাংলাদেশের রাজনীতিতে একটি শক্তিশালী বিরোধী দলে পরিণত হয়েছে জামায়াত। এটা কোনো ধাক্কা নয়। এটি একটি ভিত্তি।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচনের ফলাফলে অনেকেই হতাশ ও ব্যথিত হতে পারেন, তবে তাদের প্রচেষ্টা বৃথা যায়নি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘ ২০০৮ সালে বিএনপি ৩০ আসনে নেমে এসেছিল। ২০২৬ সালে সরকার গঠনের পথে দলটি, যে যাত্রায় সময় লেগেছে ১৮ বছর। গণতান্ত্রিক রাজনীতি একটি দীর্ঘ পথ। আমাদের লক্ষ্য পরিষ্কার-বিশ্বাস অর্জন করুন, হিসাব করার ক্ষমতা রাখুন এবং ভবিষ্যতের জন্য দায়িত্বশীলভাবে প্রস্তুত হোন।’

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ