28 C
আবহাওয়া
১০:১৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » নয়নতারার সিনেমা সরিয়ে নিল নেটফ্লিক্স

নয়নতারার সিনেমা সরিয়ে নিল নেটফ্লিক্স

নয়নতারা

বিনোদন ডেস্ক: দক্ষিণী অভিনেত্রী নয়নতারা অভিনীত ‘আন্নাপুরানি’ সিনেমা বিতর্কের মুখে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার ওটিটি প্ল্যাটফর্ম থেকে সিনেমাটি মুছে ফেলে নেটফ্লিক্স কর্তৃপক্ষ।

গত ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় নীলেশ কৃষ্ণা নির্মিত ‘আন্নাপুরানি’ সিনেমা। গত ২৯ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায় এটি। এরপর সিনেমাটির বিরুদ্ধে ‘লাভ জিহাদ’-এর অভিযোগ ওঠে। গর্জে উঠে ‘বিশ্ব হিন্দু পরিষদ’।

হিন্দু ধর্মালম্বীদের ভাবাবেগে আঘাতের অভিযোগে অভিনেত্রী নয়নতারা, সিনেমাটির লেখক-পরিচালক, নেটিফ্লিক্স ইন্ডিয়ার শীর্ষকর্তা মণিকা শেরগিল, জি-স্টুডিওজের চিফ বিজনেস অফিসার শারিক প্যাটেলসহ অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করেন মুম্বাইয়ের রমেশ শোলানাঙ্কি। সর্বশেষ ওটিটি প্ল্যাটফর্ম থেকে সিনেমাটি সরিয়ে নেয় নেটফ্লিক্স কর্তৃপক্ষ।

‘আন্নাপুরানি’ সিনেমার সহপ্রযোজক হিসেবে রয়েছে জি স্টুডিওজ। হিন্দু পরিষদের কাছে ক্ষমা চেয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে প্রতিষ্ঠানটি বলেছে, ‘সহপ্রযোজক হিসেবে হিন্দু এবং ব্রাহ্মান কমিউনিটির কারো ভাবাবেগে আঘাত করার কোনো প্রয়াস আমাদের ছিল না। সংশ্লিষ্ট সম্প্রদায়কে আঘাত দেওয়ার জন্য ক্ষমাপ্রার্থনা করছি।’

‘আন্নাপুরানি’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন নয়নতারা। মূলত, তিনি একজন শেফের ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমাটিতে তার লুক আলাদাভাবে নজর কেড়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু