28 C
আবহাওয়া
২:২৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ১৬ হাজার ২৮৮

করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ১৬ হাজার ২৮৮

করোনায়

বিএনএ বিশ্বডেস্ক : করোনায় একদিকে টিকা দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে অন্যদিকে সমানে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু এখন পর্যন্ত  সব রেকর্ড ছাড়িয়ে গেছে। মারা গেছে  ১৬ হাজার ২৮৮ জন । এ ছাড়া আক্রান্ত হয়েছে ৭ লাখ ৪২ হাজার ৪০২ জন।

ওয়ার্ল্ডোমিটারস জানায়,  বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ২৭ লাখ ৬৭ হাজার ৮৪৫ জন, মোট মারা গেছেন ১৯ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৩৬ লাখ ১৬ হাজার ৩৪৫ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ৯৩ হাজার ৯২৮ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫ লাখ ১২ রহাজার ৮৩১ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫১ হাজার ৭৬৫ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮২ লাখ ৫৭ হাজার ৪৫৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৬ হাজার ৯ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত