32 C
আবহাওয়া
১১:১১ পূর্বাহ্ণ - মে ২২, ২০২৬
Bnanews24.com
Home » রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছুরিকাঘাতে ছেলেকে হত্যা

রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছুরিকাঘাতে ছেলেকে হত্যা


বিএনএ, রাজশাহী : রাজশাহী মেট্রোপলিটন সেশন জজ আব্দুর রহমানের বাসায় দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন তার ছেলে। এ ঘটনায় বিচারকের স্ত্রীও গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নগরীর ডাবতলায় বিচারকের নিজ বাসভবনে এ হামলার ঘটনা ঘটে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে বাসায় ঢুকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আটক করা হয়েছে একজনকে।

গাজিউর রহমান জানান, বিচারক আব্দুর রহমানের ছেলে সপ্তম শ্রেণিতে পড়ত। ঘটনার সময় বিচারক বাসায় ছিলেন না।

তিনি আরও বলেন, বাইরে থেকে এক যুবক বিচারকের স্ত্রীর ভাই পরিচয় দিয়ে বাসায় ঢুকে। হামলার সময় বিচারকের স্ত্রীর সঙ্গে যুবকের ধস্তাধস্তি হয়। হামলাকারী যুবককে আটক করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ