26 C
আবহাওয়া
১০:৩১ পূর্বাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ইরানে হামলায় বাংলাদেশের নিন্দা

ইরানে হামলায় বাংলাদেশের নিন্দা


বিএনএ, ঢাকা : ইরানে দখলদার ইসরায়েলের ভয়াবহ সামরিক হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (১৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানায়।

এতে বলা হয়, এ হামলা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং ইরানের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন। এর মাধ্যমে আঞ্চলিক ও বিশ্বশান্তির ওপর ঝুঁকি তৈরি হয়েছে এবং নিরাপত্তার ক্ষেত্রে এর প্রভাব হতে পারে সুদূরপ্রসারী।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশ এ ঘটনায় সকল পক্ষকে সংযত থাকার এবং উত্তেজনা বাড়ায়-এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানায়।

একইসঙ্গে কূটনৈতিক উপায়ে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু