27 C
আবহাওয়া
১:০২ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » গোয়াল ঘর মিলল ১২০০ লিটার সয়াবিন তেল

গোয়াল ঘর মিলল ১২০০ লিটার সয়াবিন তেল

সয়াবিন

বিএনএ নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে পরিত্যক্ত গোয়াল ঘর থেকে ১ হাজার ২২৫ লিটার সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ। রোববার (১২ জুন) উপজেলার চরজব্বার ইউনিয়নের বেলাল নামে একজনের বাড়ির পরিত্যক্ত গোয়াল ঘর থেকে তেল জব্দ করা হয়।

চরজব্ববার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, পরিত্যক্ত গোয়াল ঘরের মধ্যে বেশি মূল্যে বিক্রির জন্য সয়াবিন তেল মজুত রাখা হয়েছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। সেখান থেক পাঁচ লিটারের ৬২ কার্টুন সয়াবিন তেল জব্দ করা হয়।

তিনি জানান, জব্দকৃত তেলের মূল্য আড়াই লাখ টাকা। এসব তেল আদালতে জমা দেওয়া হয়েছে। পরবর্তীতে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ