30 C
আবহাওয়া
১০:৫৭ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » লক্ষ্মীপুরে ইউপি সদস্যের পিটুনিতে আহত নারীসহ ৪ জন

লক্ষ্মীপুরে ইউপি সদস্যের পিটুনিতে আহত নারীসহ ৪ জন


বিএনএ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে মাছ ব্যবসায়ী সাইফুল ইসলাম সুমন ও তার স্ত্রীসহ চারজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে।হামলায় আহত সুমন ও তার স্ত্রী শান্তা ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত মন্তাজ উদ্দিন ও আমেনা বেগমকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সবাই নুনিয়াপাড়া গ্রামের বাসিন্দা।

শুক্রবার (১৩ মে) সকালে ইছাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য ফারুক হোসেনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। এর আগে বৃহস্পতিবার (১২ মে) সকালে উপজেলার ইছাপুর ইউনিয়নের নুনিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়, ইউপি সদস্য ফারুকের সঙ্গে সুমনদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার সময় জোর করে জমি দখল করতে ফারুক ছয়-সাতজন লোক নিয়ে সুমনদের ওপর হামলা করে। এ সময় সুমনসহ পরিবারের চার সদস্যকে বেদম পিটিয়ে আহত করা হয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক গণমাধ্যমকে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ