27 C
আবহাওয়া
৩:৩০ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » গাছ কাটার প্রতিবাদে ফাঁসির মঞ্চে নওশাবা!

গাছ কাটার প্রতিবাদে ফাঁসির মঞ্চে নওশাবা!

নওশাবা

বিনোদন ডেস্ক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নির্বিচারে গাছ কেটে ফেলার প্রতিবাদে মুখর দেশের পরিবেশবাদীসহ সাধারণ নাগরিকরা। ইতোমধ্যে সবুজ ধ্বংসের প্রতিবাদে বিভিন্ন নাগরিক সমাজ বিভিন্ন কর্মসূচী পালন করছেন। এবার এই গাছ কাটার প্রতিবাদে যুক্ত হলেন অভিনেত্রী নওশাবা আহমেদ। তার সঙ্গে যুক্ত হয়েছেন বিনোদন অঙ্গনের কয়েকজন।

গাছ কাটার প্রতিবাদে ফাঁসির মঞ্চ তৈরি করে দেখানো হয় গাছ কাটার বিপদ। এর মঞ্চে দাঁড়ান তিনজন। পাশাপাশি উন্নয়নের প্রতীক হিসেবে কুড়াল হাতে ছিলেন আরও একজন। প্রকৃতি বান্ধব উন্নয়ন চাই। আমরা এই বার্তাটি সকলের কাছে পৌঁছে দিতেই সামান্য চেষ্টা।

নওশাবা বলেন, ​’আমি উন্নয়নের পক্ষে, কিন্তু প্রকৃতি বান্ধব উন্নয়ন চাই। আমি উন্নয়ন বিরোধী নয়। আমার মনে হয়, যে কোনো সংবেদনশীল মানুষই চাইবেন না, প্রকৃতিকে ধ্বংস করে উন্নয়ন করতে। প্রকৃতি তো আমাদের শেকড়। তাই শেকড় ছিন্ন এমন উন্নয়ন চাই না। গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ দাঁড়িয়েছি। আমরা প্রতীকী গাছের রূপ ধরে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছিলাম।’

আয়োজকরা জানান, জাতীয়ভাবে ঐতিহ্যবাহী ও বাঙালির স্বাধীনতা আন্দোলন থেকে ৭ই মার্চের প্রতিটি স্তরের স্মৃতি বিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানে উন্নয়নের নামে নির্বিচারে গাছ কেটে ফেলা হচ্ছে।

তারা বলছেন, এভাবে প্রকৃতি ধ্বংস পৃথিবীকেই মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। প্রকৃতির স্বাতন্ত্র্য বজায় রেখে সকল প্রাণী ও প্রকৃতিকে নিরাপদ রেখেই এগিয়ে যেতে চাই উন্নয়নের পথে। প্রকৃতি বান্ধব উন্নয়ন চাই।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ