25 C
আবহাওয়া
৮:৩৫ অপরাহ্ণ - মে ২৫, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে হাসপাতালে চাঁদাবাজি: চার আসামির ৪ দিনের রিমান্ড

রাজধানীতে হাসপাতালে চাঁদাবাজি: চার আসামির ৪ দিনের রিমান্ড


১বিএনএ, ঢাকা : ঢাকার শ্যামলীতে অবস্থিত সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার সাতজনের মধ্যে চার আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে তাদের ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজির করা হলে বিচারক রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর আগে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, মামলার প্রধান আসামি মঈন উদ্দিনসহ তার ছয় সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় পরে প্রকাশ করা হবে।

অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার (১০ এপ্রিল) যুবদল নেতার পরিচয়ে একদল ব্যক্তি সিকেডি ইউরোলজি হাসপাতালে গিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় হাসপাতালের অস্ত্রোপচার কক্ষের ইনচার্জ আবু হানিফ শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন।

ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর যুবদলের কেন্দ্রীয় নেতারা হাসপাতালে যান এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, সিকেডি হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. কামরুল ইসলাম একজন খ্যাতনামা কিডনি বিশেষজ্ঞ। তিনি স্বল্প খরচে কিডনি প্রতিস্থাপন সেবা দিয়ে আসছেন এবং এ পর্যন্ত এক হাজারের বেশি সফল প্রতিস্থাপন সম্পন্ন করেছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ