22 C
আবহাওয়া
১২:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » সাজেক আসছেন রাষ্ট্রপতি,৫ দিন বন্ধ থাকবে রিসোর্ট-কটেজ

সাজেক আসছেন রাষ্ট্রপতি,৫ দিন বন্ধ থাকবে রিসোর্ট-কটেজ

সাজেক আসছেন রাষ্ট্রপতি

বিএনএ,রাঙামাটি : রাঙামাটি বাঘাইছড়ির মেঘের রাজ্য খ্যাত সাজেক ভ্যালিতে সফরে আসছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির নিরাপত্তার কথা বিবেচনা করে আগামী ১৮ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত (৫ দিন) সাজেকে রিসোর্ট-কটেজগুলো পর্যটকদের জন্য বন্ধ রাখার নির্দেশ নিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন ও সাজেক কটেজ মালিক সমিতি।

রাঙামাটি জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আগামী ২০-২২ ডিসেম্বর  পর্যন্ত রাঙামাটি জেলার সাজেক সফর করবেন। রাষ্ট্রপতির নিরাপত্তার কথা বিবেচনা করে আগামী ১৮ ডিসেম্বর থেকে পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করার আওবান জানিয়েছেন কর্তৃপক্ষ ।

রাঙামাটির জেলা প্রশাসক মোঃ মোশারফ হোসেন খান জানান, মহামান্য রাষ্ট্রপতি আগামী ২০ ডিসেম্বর সাজেক অবকাশ যাপনে আসবেন। তিনি ২২ ডিসেম্বর পর্যন্ত সাজেকে অবস্থান করবেন। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করছি। বিভাগীয় কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেয়া হচ্ছে। মহামান্য রাষ্ট্রপতির নিরাপত্তার কথা বিবেচনা করে ১৮ ডিসেম্বর থেকেই রিসোর্ট কটেজগুলোতে পর্যটকদের অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। ২২ ডিসেম্বর আবারও আগের নিয়মে পর্যটকরা সাজেক ভ্রমণ করতে পারবেন। আমরা রিসোর্ট কটেজ মালিকদের সাথে প্রস্তুতিমূলক সভা করেছি।

সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সভাপতি সুপন দেব বর্মন বলেন, রাষ্ট্রপতির সফর উপলক্ষে আগামী ১৮ ডিসেম্বর থেকে সব রিসোর্ট কটেজগুলো সাধারণ পর্যটকদের জন্য বন্ধ থাকবে। যাদের অগ্রিম বুকিং ছিল, সেগুলো বাতিল এবং পরিবর্তনের পরামর্শ দিচ্ছি আমরা। আশা করছি, মহামান্য রাষ্ট্রপতিকে সুন্দর একটি সফর উপহার দিতে পারব।

বিএনএ/কাইমুল ইসলাম ছোটন ,রেহানা

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু