26 C
আবহাওয়া
৭:২৮ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » মাগুরায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪ 

মাগুরায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪ 


বিএনএ, মাগুরা: মাগুরায় যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই নারীসহ  ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়েছে  আহত হয়েছে আরও বেশ কয়েকজন। রোববার(১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে মাগুরা-যশোর সড়কের রামকান্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাগুরা দমকল বাহিনীর স্টেশন অফিসার মাছুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, যশোর থেকে মেট্রো-ব ১৪১১৬৪ নম্বর একটি লোকাল বাস মাগুরার উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে বেলা সাড়ে ৩টার দিকে শালিখার রামকান্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় বাসের ভেতর থাকা ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের দুইজন নারী ও দুইজন পুরুষ। তবে এখনো তাদের পরিচয় জানা যায়নি।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, দমকলবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করেছে। এ ঘটনায় শালিখা থানায় মামলার প্রস্তুতি চলছে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ