18 C
আবহাওয়া
৯:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » খুলেনি গাজীপুরের ২০ প্রাথমিক বিদ্যালয়

খুলেনি গাজীপুরের ২০ প্রাথমিক বিদ্যালয়

বন্যার পানিতে ডুবে আছে প্রাথমিক বিদ্যালয়

বিএনএ, গাজীপুর: করোনার মহামারীর কারণে প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর রোববার থেকে খোলা হয়েছে সারা দেশের প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে বন্যা পরিস্থিতির অবনতির জন্য গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান শুরু করা অনিশ্চিত হয়ে পড়েছে। এসব বিদ্যালয়ের ক্লাশ রুম এবং রাস্তা বন্যার পানিতে ডুবে থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোফাজ্জল হেসেন জানান, কালিয়াকৈর উপজেলায় ১২২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। যে সব বিদ্যালয়ে বন্যার পানি উঠেছে আপাতত আজ রোববার থেকে পাঠদান কার্যক্রম চালু করা সম্ভব হচ্ছে না এবং সেগুলো কবে খোলা যাবে তাও এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তবে বন্যার পানি কমে গেলে রক্ষণাবেক্ষণ কাজ শেষে উপযুক্ত পরিবেশ তৈরি করেই সেসব বিদ্যালয়গুলো খুলে দিয়ে পাঠদান কার্যক্রম শুরু করা হবে।

জেলার অন্য উপজেলা, সিটি করপোরেশন ও পৌরসভা এলাকাগুলোর প্রাথমিক বিদ্যালয়গুলোতে এ সমস্যা না থাকায় সেসবগুলো খোলা হয়েছে।

বিএনএনিউজ২৪ডটকম, এম. এস. রুকন

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু