21 C
আবহাওয়া
৬:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » নোয়াখালীতে ট্রাফিক ও ৮ থানার কার্যক্রম শুরু

নোয়াখালীতে ট্রাফিক ও ৮ থানার কার্যক্রম শুরু


নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে সেনাবাহিনীর সহায়তায় সুধারাম মডেল থানাসহ ৮ থানায় আইন শৃঙ্খলা ও সেবা কার্যক্রম শুরু হয়েছে। একই সাথে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক পুলিশের কাজ শুরু করেছে। সোমবার (১২ আগস্ট) সকাল থেকেই জেলার ১০টি থানার মধ্যে ৮টি থানার পুলিশ সদস্যরা কাজে যোগদান করেছেন। এ সময় সেনাবাহিনী সদস্যদের সহায়তায় থানাগুলোতে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়। এছাড়া জেলা শহরের বিভিন্ন স্থানে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন ট্রাফিক পুলিশ। তবে থানারগুলোৈর নিরাপত্তায় এখনো সেনাসদস্যদের নিয়োজিত করা হয়েছে।

গত ৫ আগস্ট সারাদেশের বিভিন্ন থানায় হামলার পর থেকে বন্ধ হয়ে যাওয়ার অন্তত ৭দিন পর নোয়াখালী জেলার ট্রাফিকের কাজ আজ থেকে শুরু হয়েছে। সোমবার সকাল থেকে জেলা ট্রাফিক বিভাগের সদস্যরা ও সুধারাম মডেল থানার পুলিশ সদস্যরা স্ব-শরীরে উপস্থিত হয়ে নিজেদের কার্যক্রম চালু করেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, সেনাবাহিনীর সহযোগিতায় থানা কার্যক্রম চালুর পাশাপাশি আজ থেকে মোবাইল টিমগুলো সচল করার চেষ্টা চলছে।

সকাল থেকে জেলা শহর মাইজদীর বিভিন্ন সড়কে ঘুরে ট্রাফিক সদস্যদের কাজ করতে দেখা গেছে। তবে আজও ট্রাফিক সদস্যদের পাশাপাশি বিভিন্ন সড়কে যানজট নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে বিএনসিসি, স্কাউট‘সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, এদিকে হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত সোনাইমুড়ী ও চাটখিল থানায় দ্রুত কার্যক্রম শুরুর চেষ্টা চলছে। আজ থেকে ৮ থানার দাপ্তরিক কাজ শুরু হয়েছে।

বিএনএ/ রনি, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু