27 C
আবহাওয়া
৪:৫২ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ সোহেলের মৃত্যু

রাজধানীতে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ সোহেলের মৃত্যু

রাজধানীতে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ সোহেলের মৃত্যু

বিএনএ, ঢাকা: রাজধানীর ওয়ারীতে টিপু সুলতান রোডে গ্যাস লাইনে বিস্ফোরণে দগ্ধ মোহাম্মদ সোহেল (৩৫) হাসপাতালে মারা গেছেন। সোমবার (১২ জুন) বিকেল ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেনসি ইউনিটে (এইচডিইউ) তিনি মারা যান।

এর আগে গত ৭ জুন দিবাগত রাত আড়াইটার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধ অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, পুরান ঢাকার টিপু সুলতান রোড এলাকায় থেকে আগুনের ঘটনায় ৫ জন দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছে। তাদের মধ্যে আজ বিকেল ৪টার দিকে এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোহেল মারা যান। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ ছিল।

তিনি আরও বলেন, এ ঘটনায় দগ্ধ বাকি চারজনের মধ্যে মামুন ১২ শতাংশ, ইনামুল ২২ শতাংশ, হেলাল ১০ শতাংশ ও আব্দুর রশিদ ৭ শতাংশ দগ্ধ হয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনর্চাজ পরিদশর্ক মো.বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ