26 C
আবহাওয়া
৯:২৯ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » কাচ্চি ভাইকে জরিমানা

কাচ্চি ভাইকে জরিমানা

কাচ্চি ভাইকে জরিমানা

বিএনএ,ঢাকা: রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে কাচ্চি ভাই নামের একটি রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। শনিবার (১২ জুন) দুপুরে খাদ্যে ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

অভিযানের নেতৃত্ব দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিবার্হী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান। অভিযানের বিষয়ে নিবার্হী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান জানান, শনিবার খাদ্যে ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে ‘কাচ্চি ভাই’ নামের একটি রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। এ সময় মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় খাদ্য তৈরি ও পরিবেশন করার প্রামাণ পাওয়া যায়। এ ছাড়া এই প্রতিষ্ঠানটি অনিবন্ধিত হিসেবে ব্যবসা করে আসছিলো। তাই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং অফিসার, নিরাপদ খাদ্য পরিদর্শক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দলসহ অন্যান্য কর্মকর্তারা। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ভেজালবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানান কর্মকর্তারা।

বিএনএনিউজ/আজিজুল,মনির

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ