18 C
আবহাওয়া
৮:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে ১৫ লক্ষ টাকার গাঁজাসহ আটক ২

ফেনীতে ১৫ লক্ষ টাকার গাঁজাসহ আটক ২

ফেনীতে ১০০ কেজি গাঁজাসহ আটক ২

বিএনএ, চট্টগ্রাম : ট্রাকে করে পাচারকালে চট্টগ্রামের ফেনী হতে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে  র‌্যাব-৭। বুধবার(১১ মে) দিবাগত রাত ১ টার দিকে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার ডলুয়াবাড়ীর গাজীউর রহমানের পুত্র  মোঃ মিন্টু প্রকাশ ভূট্ট (৩৪) এবং পটুয়াখালী জেলার মহিপুর থানার তারিকাটার -মধু হাওলাদারের পুত্র মাসুদ হাওলাদার (৩১)।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  মিন্টু প্রকাশ ভূট্ট (৩৪) ও মোঃ মাসুদ হাওলাদার (৩১)কে  আটক করা  হয়। পরবর্তীতে তাদের কাছ থেকে  পাঁচটি পাটের বস্তার মধ্যে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা।

গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য  সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু