31 C
আবহাওয়া
১১:৫৮ পূর্বাহ্ণ - মে ২৫, ২০২৬
Bnanews24.com
Home » আজকের দিনটিকে জাতির জন্মদিন হিসেবে পালন করতে পারি: প্রধান উপদেষ্টা

আজকের দিনটিকে জাতির জন্মদিন হিসেবে পালন করতে পারি: প্রধান উপদেষ্টা


বিএনএ, ঢাকা:প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আজকের দিনটিকে আমরা জাতির জন্মদিন হিসেবে পালন করতে পারি। বাংলাদেশের সবার জন্য আজ মহাআনন্দের দিন, মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান ঘটছে, নতুন সূচনা শুরু হচ্ছে- এটিই আমাদের আজকের প্রতিক্রিয়া।’

বৃহস্পতিবার রাজধানীর গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর  তিনি এ কথা বলেন।

গণভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশ পাল্টে যাবে। তাই সবাইকে গণভোটে অংশ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। যেন আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি।’

তিনি দেশবাসীকে একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার আহ্বান জানিয়ে বলেছেন, সবাইকে অনুরোধ করব- এবারের গণভোটে অংশ নেওয়ার জন্য। সবাইকে মোবারকবাদ।’

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ